1. admin@crimetalashtv.com : bangla :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সৌজন্য  সাক্ষাতে অনলাইন জুয়া ও মাদকমুক্তির দাবি করলেন সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু সুন্দরবনে আরও ৩ বনদস্যুর আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ: বিশ্ববাজারে সুনাম ক্ষুণ্ন, ক্ষোভে প্রান্তিক চিংড়ি চাষিরা পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন সাংবাদিক মহসিন উল হাকিম এর পোস্টে রক্ষা পেল গাবুরা উপকূলীয় ভেরিবাদ অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, শ্যামনগরের ৫ জেলে কারাগারে সাতক্ষীরা শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যুবক আটক শ্যামনগর থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানাল শ্যামনগর পৌর বিএনপি জলাবদ্ধতায় ডুবে যায় রমজাননগর গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ।

সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১০ Time View

সাতক্ষীরার সুন্দরবন উপকূলে নদীপথে ভারতীয়  বিএসএফের পুশইনের  চেষ্টা ব্যর্থ  করে দিয়েছে বিজিবি সদস্যরা। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইন চেষ্টা করা হয়।

নীলডুমুর ১৭ বিজিবি দপ্তর জানিয়েছে, ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন ১৫ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশইনের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি।

১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। পুশইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।রাতভর নদীপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে। মাইকিং হুইসেল ব্যবহার করে বিএসএফকে জানান দেয়া হচ্ছে, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews