1. admin@crimetalashtv.com : bangla :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সৌজন্য  সাক্ষাতে অনলাইন জুয়া ও মাদকমুক্তির দাবি করলেন সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু সুন্দরবনে আরও ৩ বনদস্যুর আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ: বিশ্ববাজারে সুনাম ক্ষুণ্ন, ক্ষোভে প্রান্তিক চিংড়ি চাষিরা পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন সাংবাদিক মহসিন উল হাকিম এর পোস্টে রক্ষা পেল গাবুরা উপকূলীয় ভেরিবাদ অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, শ্যামনগরের ৫ জেলে কারাগারে সাতক্ষীরা শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যুবক আটক শ্যামনগর থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানাল শ্যামনগর পৌর বিএনপি জলাবদ্ধতায় ডুবে যায় রমজাননগর গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ।

সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শ্যামনগরের সাংবাদিক সমাজের মানববন্ধন

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৫৫ Time View

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সেক্রেটারী মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টাস ক্লাবের আহবায়ক জি এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ভিডিও ধারণের অপরাধে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ‌।
শ্যামনগরের সাংবাদিক সমাজ চাঁদাবাজি, দূর্নীতি ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
মানববন্ধনে শ্যামনগরের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews