1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সৌজন্য  সাক্ষাতে অনলাইন জুয়া ও মাদকমুক্তির দাবি করলেন সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু সুন্দরবনে আরও ৩ বনদস্যুর আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ: বিশ্ববাজারে সুনাম ক্ষুণ্ন, ক্ষোভে প্রান্তিক চিংড়ি চাষিরা

শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সৌজন্য  সাক্ষাতে অনলাইন জুয়া ও মাদকমুক্তির দাবি করলেন সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৮১ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মাদক ও অনলাইন জুয়া নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি: শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়।

মোঃ মনিরুজ্জামান মুকুল,

সাতক্ষীরার শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেফাউল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর থানায় অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা ও শ্যামনগর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু।

সাক্ষাৎকালে জহুরুল হক আপ্পু শ্যামনগর উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “মাদক ও অনলাইন জুয়ার কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে। এমন অভিযোগ রয়েছে, শ্যামনগরে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। যুব সমাজকে এই ভয়াবহ নেশার করালগ্রাস থেকে রক্ষা করতে হলে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে।”

‎তিনি নবাগত ওসির কাছে শ্যামনগরকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

জবাবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শেফাউল ইসলাম বলেন, “মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে কোনো আপস হবে না। এসব অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। শ্যামনগরকে মাদকমুক্ত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজএ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আশিকুল হাসান বাচ্চা, মাসুদুর রহমান বাবলু, অ্যাডভোকেট জুলফিকার, শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক খান আব্দুস সবুর, প্রভাষক হারুন অর রশিদ, মহসিন রেজা, খান নুরনবী, আব্দুল হামিদ, সাংবাদিক সিরাজুল ইসলাম, শওকত হোসেনসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

‎সাক্ষাৎ শেষে নবাগত ওসির সফল দায়িত্ব পালন এবং শ্যামনগরে শান্তি-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews