1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সৌজন্য  সাক্ষাতে অনলাইন জুয়া ও মাদকমুক্তির দাবি করলেন সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু সুন্দরবনে আরও ৩ বনদস্যুর আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ: বিশ্ববাজারে সুনাম ক্ষুণ্ন, ক্ষোভে প্রান্তিক চিংড়ি চাষিরা পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন সাংবাদিক মহসিন উল হাকিম এর পোস্টে রক্ষা পেল গাবুরা উপকূলীয় ভেরিবাদ অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, শ্যামনগরের ৫ জেলে কারাগারে সাতক্ষীরা শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যুবক আটক শ্যামনগর থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানাল শ্যামনগর পৌর বিএনপি জলাবদ্ধতায় ডুবে যায় রমজাননগর গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। শ্যামনগর বুড়িগোয়ালিতে বিশাল অজগর সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

শ্যামনগর বুড়িগোয়ালিতে বিশাল অজগর সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০৭ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আব্দুস সবুর খান, বাংলা প্রতিদিন ডেক্সঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি বড় আকারের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ)-এর সদস্যরা সাপটি উদ্ধার করেন।

জানা গেছে, নীলডুমুর বাজারের ব্যবসায়ী হারুনের হার্ডওয়্যার দোকান খুলতে গেলে দোকানের ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমায়। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা সিপিজি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে।

বনবিভাগের কর্মকর্তারা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে তারা জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে কিছু সময় আতঙ্ক বিরাজ করলেও বনবিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা বন্যপ্রাণীটি নিরাপদে উদ্ধারে বনবিভাগ, সিপিজি সদস্য এবং উদ্ধার কাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews