1. admin@crimetalashtv.com : bangla :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট  হয়ে যুবকের মৃত্যু ‎ শ্যামনগরে শিক্ষিকা ও স্বামীকে মারধরের অভিযোগ, মামলা করেও আতঙ্কে পরিবার সাতক্ষীরা শ্যামনগর নবগঠিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগর নবগঠিত পৌরসভার সীমানা পুনরায়  নির্ধারণে জন্য মন্ত্রনালয়ের  নির্দেশনা পত্র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি মনির সাঃ সম্পাদক লিটন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে জহুরুল হক আপপু পেয়ে আনন্দিত সনাতন সম্প্রদায় সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু

সাতক্ষীরা শ্যামনগর নবগঠিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ Time View

‘নাগরিক সুবিধা নেই, বাড়ছে ভোগান্তি’—শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
পৌরসভা ঘোষণার পরও সুপেয় পানি, পানি নিষ্কাশন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকার অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সচেতন নাগরিক সমাজ। পৌরসভা ঘোষণার পর নাগরিক সুবিধা বাড়ার পরিবর্তে সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপানো হয়েছে—এমন অভিযোগ তুলে দ্রুত পৌরসভা বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (গতকাল) বেলা ১১টার দিকে শ্যামনগর পৌর সদর চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ফরুক হোসেনের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে ইউপি সদস্য বাবলুর রহমান, মনিরুল ইসলাম, শেখ জাবেরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ২০২২ সালের ২৭ নভেম্বর সরকার শ্যামনগর পৌরসভা ঘোষণা করে। পৌরসভা গঠনের পর সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপানো হলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। বরং বিভিন্ন ক্ষেত্রে পৌরবাসীর ভোগান্তি বেড়েছে।

তাদের অভিযোগ, পৌরসভা ঘোষণার পর দীর্ঘ সময় পার হলেও পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ, পানি নিষ্কাশন ও পয়ঃনিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও বলেন, শুধু পৌরসভা ঘোষণা করলেই নাগরিক সুবিধা নিশ্চিত হয় না। জনগণের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবা নিশ্চিত করা জরুরি। সেবা না দিয়ে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধন থেকে দ্রুত শ্যামনগর পৌরসভা বাতিল করে সংশ্লিষ্ট এলাকাগুলোকে পূর্বের ইউনিয়ন পরিষদ ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

পরে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচি থেকে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews