1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট  হয়ে যুবকের মৃত্যু ‎ শ্যামনগরে শিক্ষিকা ও স্বামীকে মারধরের অভিযোগ, মামলা করেও আতঙ্কে পরিবার সাতক্ষীরা শ্যামনগর নবগঠিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগর নবগঠিত পৌরসভার সীমানা পুনরায়  নির্ধারণে জন্য মন্ত্রনালয়ের  নির্দেশনা পত্র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি মনির সাঃ সম্পাদক লিটন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে জহুরুল হক আপপু পেয়ে আনন্দিত সনাতন সম্প্রদায় সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু

পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২০৩ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে আইন আদালতের তোয়াক্কা না করে কুচক্রী মহলের ইন্ধনে এক নারীর বিরুদ্ধে অবৈধভাবে অন্যের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

‎এঘটনা প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

‎মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন শ্যামনগরের বাদঘাটা গ্রামের মৃত শাহাদাতৎ হোসেনের মেয়ে সিরাতুন নেছা ফাল্গুনী।
‎তিনি বলেন, আমি স্কুল শিক্ষক। চাকুরি এবং বৈবাহিক সূত্রে যশোরে বসবাস করে আসছি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা মৌজায় আমার পৈত্রিক এবং ক্রয়কৃত মোট দশ শতক জমি রয়েছে (জে এল নং-২৭, দাগ ৭৩২, ৭৩০,৭৩১ এস এ খতিয়ান ২৪৪)। জমিটুকু ক্রয়ের পর মাটি তুলে ভিটা করি এবং গাছগাছালি রোপণ করে দীর্ঘ চৌদ্দ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। গত ২২ জানুয়ারি গভীর রাতে একদল দুষ্কৃতিকারীর সহায়তায় উক্ত সম্পত্তি স্থানীয় জোবেদা বেগমসহ তার সহযোগীরা দখলের চেষ্টাকালে এলাকাবাসী রুখে দেয়। পরবর্তীতে শালিসে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলেমান কবীর এবং পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু জোবেদা বেগমকে জায়গাটিতে কোন প্রকার ঝামেলা না করার মৌখিক নির্দেশ দেন। তারপরও জোবেদা বেগম আদালতে ১৪৫ ধারায় অভিযোগ করেন। শুনানি শেষে আদালত স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশনা দেন। তারপর থেকে জোবেদা বেগম পুনরায় আমার জায়গা দখলের পায়তারা চালাচ্ছে এবং হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews