1. admin@crimetalashtv.com : bangla :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সৌজন্য  সাক্ষাতে অনলাইন জুয়া ও মাদকমুক্তির দাবি করলেন সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু সুন্দরবনে আরও ৩ বনদস্যুর আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ: বিশ্ববাজারে সুনাম ক্ষুণ্ন, ক্ষোভে প্রান্তিক চিংড়ি চাষিরা পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন সাংবাদিক মহসিন উল হাকিম এর পোস্টে রক্ষা পেল গাবুরা উপকূলীয় ভেরিবাদ অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, শ্যামনগরের ৫ জেলে কারাগারে সাতক্ষীরা শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যুবক আটক শ্যামনগর থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানাল শ্যামনগর পৌর বিএনপি জলাবদ্ধতায় ডুবে যায় রমজাননগর গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। শ্যামনগর বুড়িগোয়ালিতে বিশাল অজগর সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

জলাবদ্ধতায় ডুবে যায় রমজাননগর গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ।

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০৬ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ডুবে যায় রমজাননগর গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ।

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে মাঠে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারছে না। বিশেষ করে জনপ্রিয় ফুটবল খেলা থেকে দিন দিন পিছিয়ে পড়ছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার তরুণরা। একই সঙ্গে মাঠটি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রমের অনুপযোগী হয়ে পড়েছে।

‎বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকার সচেতন নাগরিকরা জানান, মাঠে দ্রুত মাটি ভরাট এবং স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীরা আবারও স্বাভাবিকভাবে খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে। এতে ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ অবস্থায় বিদ্যালয় মাঠে মাটি ভরাট ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews