1. admin@crimetalashtv.com : bangla :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে যে কোন মুহূর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ শ্যামনগরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরবর্তীতে আবারো অবৈধ ভাবে দখলের চেষ্টা শ্যামনগরে অবৈধ উচ্ছেদ অভিযান পরবর্তীতে আবারো অবৈধভাবে দখলের চেষ্টা  শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন ১১ ডিসির বিরুদ্ধে তদন্ত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন শ্যামনগরে বিএনপির যৌথসভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মাস্টার আব্দুল ওয়াহেদ শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মাস্টার আব্দুল ওয়াহেদ সাতক্ষীরা কালিগঞ্জে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি কালো পতাকা ও গণমিছিল সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ১ ডাকাত সহ অস্ত্রগুলি উদ্ধার

এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯৫০ Time View

অনলাইন ডেস্কঃ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪৮২ থেকে ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ মার্চ ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া গত ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। গত ২ জানুয়ারি ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews