1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট  হয়ে যুবকের মৃত্যু ‎ শ্যামনগরে শিক্ষিকা ও স্বামীকে মারধরের অভিযোগ, মামলা করেও আতঙ্কে পরিবার সাতক্ষীরা শ্যামনগর নবগঠিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগর নবগঠিত পৌরসভার সীমানা পুনরায়  নির্ধারণে জন্য মন্ত্রনালয়ের  নির্দেশনা পত্র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি মনির সাঃ সম্পাদক লিটন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে জহুরুল হক আপপু পেয়ে আনন্দিত সনাতন সম্প্রদায় সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু

সুন্দরবনের মধু আহরণের শুভ উদ্বোধন,বাংলা প্রতিদিন

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১২১৬ Time View

“উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে, প্রতি বছরের ন্যায় সাতক্ষীরা রেঞ্জ, সুন্দরবন পশ্চিম বনবিভাগ, খুলনা’ আয়োজনে গত ১ এপ্রিল ২০২৪ সকাল ১১ টায় সাতক্ষীরা রেঞ্জ বুড়িগোয়ালিনী ৭১ নং ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় এর মিটিং রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড, আবু নাসের মোহসিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, আরো বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উৎপল জোয়াদ্দার, বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ সহ, কয়েকজন প্রতিষ্ঠিত মধু ব্যবসায়ী ও মৌয়াল। উক্ত অনুষ্ঠানে দুই জন মৌয়ালয়ের হাতে মধুর পারমিট তুলে দিয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সুন্দরবনের মধ্যে কলাগাছিয়া বন টহল ফাঁড়ির পাশে একটি মধুর চাক আনুষ্ঠানিকভাবে কেটে উদ্বোধন শেষ করেন। সাতক্ষীরা রেঞ্জের তথ্য মতে এ বছর মধু আরনের লক্ষ্যমাত্রা ৯ শত ৫০ কুইন্টাল ও মম ৪ শত ৫০ কুইন্টাল। অপরদিকে সুন্দরবনের চিহ্নিত হরিণ শিকারি ও বিষ দিয়ে মাছ শিকারি ২৪ জন উক্ত অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews