1. admin@crimetalashtv.com : bangla :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট  হয়ে যুবকের মৃত্যু ‎ শ্যামনগরে শিক্ষিকা ও স্বামীকে মারধরের অভিযোগ, মামলা করেও আতঙ্কে পরিবার সাতক্ষীরা শ্যামনগর নবগঠিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগর নবগঠিত পৌরসভার সীমানা পুনরায়  নির্ধারণে জন্য মন্ত্রনালয়ের  নির্দেশনা পত্র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি মনির সাঃ সম্পাদক লিটন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে জহুরুল হক আপপু পেয়ে আনন্দিত সনাতন সম্প্রদায় সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৬৩ Time View

 শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

‎এছাড়াও বিভিন্ন অভিযানে যুক্ত থেকে দক্ষতার পরিচয় দেয়ায় এস আই আনোয়ার, এস আই সুদীপ, এ এস আই নবী, এ এস আই জাফরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা স্বারক সহ নগদ অর্থ তুলে দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিথুনসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত ও নিষ্পত্তি, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখাসহ সার্বিক কর্মকাণ্ডের মূল্যায়নের ভিত্তিতে শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
‎শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শ্যামনগর থানার পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। এছাড়াও স্থানীয় সচেতন মহলও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে সম্মাননা পাওয়ার পর শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল পাঠোয়ারী বলেন, এ অর্জন শ্যামনগর থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews