1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগর নবগঠিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগর নবগঠিত পৌরসভার সীমানা পুনরায়  নির্ধারণে জন্য মন্ত্রনালয়ের  নির্দেশনা পত্র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি মনির সাঃ সম্পাদক লিটন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে জহুরুল হক আপপু পেয়ে আনন্দিত সনাতন সম্প্রদায় সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী

সাতক্ষীরা কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ছিল বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী।

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪২ Time View

 সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। কার্যত অফিস ছিল ফাঁকা। নিরাপত্তা দায়িত্বে রয়েছেন কেবল কয়েকজন আনসার সদস্য। অফিস বন্ধ থাকায় প্রায় সাড়ে ৪ লাখ মানুষের এই উপজেলায় বিদ্যুৎসেবা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
‎ কোনো লাইনে ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
জরুরি রিপেয়ার
‎ট্রান্সফরমারের ত্রুটি সারানো, নতুন সংযোগ, লোড বৃদ্ধির কাজ, বিলিং অভিযোগ গ্রহণসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।‎ ছোটখাটো লাইন ফল্ট থেকে শুরু করে ‎মিটারের সমস্যায় ভোগান্তি বেড়েছে। চিকিৎসা প্রতিষ্ঠান, ওষুধের ফার্মেসি এবং উদ্যোক্তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি সেচ লাইনের ত্রুটিতেও বীজতলা-সবজি ক্ষেতে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন কৃষকরা। অফিস প্রাঙ্গণে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ঘটনাটি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews