1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবকে শ্যামনগর বিএনপির ফুলেল শুভেচ্ছা সাবেক সংসদ হাবিবুর ইসলাম  হাবিব জেলা প্রশাসক নির্বাচিত: শ্যামনগর পৌরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে নিহত স্কুল ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিপন দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বননির্ভর হাজারো পরিবার

সাতক্ষীরায় বিএনপি নেতাকে জবাই করে হত্যা, অনলাইন বাংলা প্রতিদিন

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৯৫ Time View
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন (৩৩)-কে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় নিজ বাড়ির তিনতলায় এ হত্যাকাণ্ড ঘটে।
আটক দুজন হলেন: মনিরামপুর উপজেলার কোন্দলপুর গ্রামের আবুবক্কার দফাদারের ছেলে ইজাজুল ইসলাম (৪৩) এবং তালা উপজেলার বলরামপুর গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম সরদার (৩৮)।  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম তার পরিবারসহ বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন, আর তৃতীয় তলায় সাধারণত কেউ থাকত না। তবে প্রায়ই বহিরাগত লোকজন সেখানে আসত, নেশা ও উচ্চস্বরে গান বাজানো হতো।
শামীমের মা রশিদা বেগম অভিযোগ করে বলেন, ‘প্রতিদিন রাতে ওরা আসত, ঘরে ঢুকতে দিত না। আজকে কেন আমার ছেলেকে হত্যা করল বলতে পারব না।’
তার ছেলে তাজ (১২) জানায়, ওই রাতে বাবার সঙ্গে ইজাজুল ও শরিফুল তিনতলায় ছিলেন। ‘আমি বাবাকে অনেকবার বলেছি ওরা যেন না আসে, কিন্তু তিনি শুনতেন না।
শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি জানান, স্বামীকে নেশা থেকে বিরত থাকতে বারবার বললেও তিনি মানতেন না। হত্যাকাণ্ডের রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় শামীমকে হত্যা করা হয়েছে। দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে নিহতের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এখনও থানায় মামলা হয়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews