1. admin@crimetalashtv.com : bangla :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে ১ জেলের মৃত্যু শ্যামনগরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামনগরের সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু উত্তোলন প্রশাসন নিরব সাতক্ষীরার শ্যামনগর ঝাঁপা চরে বিজিবি’র অভিযানে দুটি বালুভর্তি বালগেট জব্দ সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

শ্যামনগরে সন্তানের হাতে বৃদ্ধ মাকে নির্যাতনে থানায় অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮২ Time View

সন্তানের হাতে বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ

দুই ছেলের বিরুদ্ধে থানায় এজাহার, শ্বাসরোধে হত্যাচেষ্টার দাবি

বিশেষ প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার নৈকাটি এলাকায় বৃদ্ধ মাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আপন দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন আহত মোছাঃ ফজিলা বিবি (৭৩)। মঙ্গলবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজানুর রহমান (৩৫) ও জহুর আলী গাজী (৫০) ফজিলা বিবির ছেলে। দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা বড় ছেলে ফজর আলী গাজীর বসতভিটার গাছপালা ও সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিলেন এবং এ নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।
লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে ফজর আলীর বাড়িতে প্রবেশ করে একটি বড় গাছ কাটতে শুরু করেন। এতে বাধা দিলে ফজর আলীকে মারধর করা হয়। পরে বৃদ্ধা মা ফজিলা বিবি ছেলেদের থামানোর চেষ্টা করলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে ফজিলা বিবির গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধরের শিকার হতে হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।
ঘটনার সাক্ষী ফারুক হোসেন, খাদিজা বিবি ও মজিবর রহমান জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। তারা বলেন, ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা ফজিলা বিবিকে আহত অবস্থায় দেখতে পান এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিবারটির দাবি, অভিযুক্তরা এখনও বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। বৃদ্ধা মা তার এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews