1. admin@crimetalashtv.com : bangla :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী শ্যামনগরে কথিত হাতুড়ে চিকিৎসকের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, তদন্তের দাবি শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন

শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২১৩ Time View

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার :
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর বাসস্ট্যান্ডে মাদক নির্মুল কমিটির উদ্যোগে এক মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মহসিন কলেজের প্রভাষক সিদ্দিকুল ইসলাম বকুল। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কমিটির উপদেষ্টা মো. আবু সাঈদ, মো. আবু তালেব, আবদুল মতিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ইয়াসিন আরাফাত, মোঃ রেজাউল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাওলানা আফসার উদ্দিন, আব্দুর রশিদ, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে জনসাধারণের সহযোগিতা আরও জোরদার করা জরুরি। এ সময় উপস্থিত এলাকাবাসী মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews