1. admin@crimetalashtv.com : bangla :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সৌজন্য  সাক্ষাতে অনলাইন জুয়া ও মাদকমুক্তির দাবি করলেন সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু সুন্দরবনে আরও ৩ বনদস্যুর আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ: বিশ্ববাজারে সুনাম ক্ষুণ্ন, ক্ষোভে প্রান্তিক চিংড়ি চাষিরা পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন সাংবাদিক মহসিন উল হাকিম এর পোস্টে রক্ষা পেল গাবুরা উপকূলীয় ভেরিবাদ

লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩১ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আব্দুস সবুর খান, বাংলা প্রতিদিন ডেক্সঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৬ নম্বর সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি রক্ষা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় সোরা দক্ষিণপাড়া মসজিদের পাশে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
‎মানববন্ধনে বক্তব্য দেন মো. আজিজুর রহমান, মহিউদ্দিন খাজা, মিজানুর রহমান, হাবিবুর রহমান, আবু জাফর, মোজাম্মেল হোসেন, সাংবাদিক আজমীর হোসেন, মর্জিনা খাতুন ও নুর নাহার প্রমুখ।
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘লবণ পানি নয়, নিরাপদ পরিবেশ চাই’, ‘মাটি বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘কৃষিজমি রক্ষায় সবাই এগিয়ে আসুন’, ‘লবণ পানি মুক্ত গ্রাম চাই’ এবং ‘সুন্দরবনের প্রাণ বাঁচাও’সহ বিভিন্ন শ্লোগান দেন।
‎বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবাধে লবণ পানি উত্তোলন ও বিস্তারের কারণে এলাকার কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। একসময়ের উর্বর ফসলি জমি ক্রমেই অনাবাদি হয়ে পড়ছে। ধান, শাক-সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন কমে যাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং অনেক পরিবার জীবিকা সংকটে পড়েছে।
‎তারা বলেন, লবণাক্ততার কারণে পুকুর, খাল ও জলাশয়ের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সুপেয় পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। অনেক মানুষকে দূর-দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। একই সঙ্গে গবাদিপশু পালন ও দৈনন্দিন জীবনযাত্রায়ও নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।
‎বক্তারা আরও অভিযোগ করেন, দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে জোয়ার-ভাটার সময় লবণ পানি বিভিন্ন এলাকায় প্রবেশ করে কৃষিজমি, বসতভিটা ও গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি করছে। অনেক সময় জোয়ারের পানিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি কোনো ব্যক্তি মারা গেলে জোয়ারের সময় লাশ নিয়ে স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়; ভাটার পানি না নামা পর্যন্ত দাফনের জন্য নির্ধারিত স্থানে পৌঁছানো সম্ভব হয় না। এ পরিস্থিতিকে তারা মানবিক বিপর্যয়ের সঙ্গে তুলনা করেন।
‎বক্তাদের দাবি, লবণ পানির অনিয়ন্ত্রিত বিস্তার শুধু কৃষি ও মানুষের জীবন-জীবিকাকেই হুমকির মুখে ফেলছে না, বরং স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও সুন্দরবন সংলগ্ন অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্যের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তাই উপকূলীয় জনগণের জীবন, সম্পদ ও কৃষি রক্ষায় দ্রুত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই।
‎সমাবেশে বক্তারা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি সংরক্ষণ, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।
‎মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় অঞ্চলের পরিবেশ, কৃষি ও মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
‎স্থানীয়দের মতে, লবণ পানির আগ্রাসন বন্ধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। অন্যথায় ভবিষ্যতে এ অঞ্চলের পরিবেশ, কৃষি উৎপাদন ও মানুষের জীবন-জীবিকা আরও বড় সংকটের মুখে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews