1. admin@crimetalashtv.com : bangla :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে র‍্যাবের অভিযানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন শ্যামনগরের খানপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সৌজন্য  সাক্ষাতে অনলাইন জুয়া ও মাদকমুক্তির দাবি করলেন সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু সুন্দরবনে আরও ৩ বনদস্যুর আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ: বিশ্ববাজারে সুনাম ক্ষুণ্ন, ক্ষোভে প্রান্তিক চিংড়ি চাষিরা পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন সাংবাদিক মহসিন উল হাকিম এর পোস্টে রক্ষা পেল গাবুরা উপকূলীয় ভেরিবাদ

পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শ্যামনগরে মানববন্ধন ্

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪১৮ Time View

সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৫ মার্চ ) বেলা ১১ টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন অত্র উপজেলার সকল উন্নয়ন সংগঠন। উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিন—পশ্চিমাঞ্চলের সাতক্ষীরার উপকুলীয় শ্যামনগরের সুন্দরবন লাগোয়া ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নটি একটি প্রসিদ্ধ জনপদ। এই ইউনিয়নের অধিকাংশ এলাকা নদী দ্বারা বেষ্টিত হওয়াতে বেড়ীবাঁধগুলো খুবই ঝুঁকিপূর্ন অবস্থানে রয়েছে। জেলে বাওয়ালী, মৌয়ালী, চুনুরী, দুনুরী, বাগদী, মুন্ডা, ঋষী, কাহার সহ নানা শ্রেণী পেশার প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস এখানে। জলবায়ু পরিবর্তন জনিত বাংলাদেশের নানাবিধ প্রাকৃতিক দুযোর্গের মধ্যে উপকুলীয় এই ইউনিয়নের নদীভাঙন একটি অত্যন্ত গুরুত্বপুর্ন প্রধান সমস্যা। নদী ভাঙন এর ফলে নদীর চর ও ভেড়ীবাঁধ পানির প্রবল চাপে ভেঙে যায়। এই নদীর বাঁধভাঙন এর মধ্য দিয়ে আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী একটি উচ্চ সম্ভাবনাময় উন্নয়নের পথে ধাবিত হচ্চি। এখানের বাগদা ও কাঁকড়া শিল্প পৃথিবী জুড়ে বিখ্যাত।বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী আবিদ হাসান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুর রউফ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মুকুন্দ পাইক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য বিকাশ মুন্ডল, স্থানীয় জনগোষ্ঠীর শেফালি রাণী, সিডিও’র মো. হাফিজ, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির মো. শামীম হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশকর্মী মো. ফজলুল হক ও স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়ন বাসী নানা প্রতিকুলতার মধ্য দিয়েও সকলের সম্মিলিত প্রয়াসে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা আব্যহত রেখেছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, জাপান বাংলাদেশ এর জাইকা প্রকল্পের মাধ্যমে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ড অত্র ইউনিয়নের দাতিনাখালী সাংবাদিক আনিছুজ্জামান এর বাড়ী সংলগ্ন, পূর্ব দূর্গাবাটি ছবুর খায়ের বাড়ী হতে চেয়ারম্যানের ঘের পর্যন্ত এবং পূর্ব দূর্গাবাটি সাইক্লোন সেল্টারের উভয় পাশের ওয়াপদা রাস্তা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্ত এই প্রকল্পের বা কাজের কোন নিয়ম নীতি ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় মানুষেরা কিছুই জানে না।

প্রতিনিধিদের সাথে উক্ত কাজের কোন সমন্বয় বা যোগোযোগ নেই। তাদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ আলোচনা শুরু হলে বিগত ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে বিরুদ্ধে মানববন্ধর করার পরিকল্পনা গৃহিত হয়। তিনি আরও বলেন, তাদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ ও আলোচনা শুরু হলে বিগত ইংরেজি ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করার পরিকল্পনা গৃহিত হয়। আরও জানাযায় তাদের প্রকল্পের মালামাল তৈরির মাঠটি মন্ত্রীর ভাগনে পরিচয়ে জোর দখল নেওয়া মৎস্য ঘের মালিকের খেসারত দিতে চেয়ে অধ্যবধি কোন পাত্তা দিচ্ছে না। তিনি বিভিন্ন যায়গায় অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মাধ্যম হয়ে এ স্মারকলিপি গ্রহন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। এলাকাবাসী জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রমের অনিয়ম, দূর্নীতি ও কার্যক্রম বিলম্ব এর বিরুদ্ধে আপনার সুচন্তিত মতামত ও পদক্ষেপ গ্রহনের জোরালো আবেদন জানাচ্ছি। অনতি বিলম্বে তদন্ত পূর্বক উক্ত কার্যক্রম বন্ধ সহ টেকসই বাঁধ নির্মান ও প্রকল্পের নির্ধারিত সিডিউল অনুযায়ী জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রকল্প বাস্তবায়নাধীন ভুক্তভোগী ঘেরমালিক তার নায্য ক্ষতি পূরণ তদন্ত পূর্বক বুঝিয়ে দেওয়ার জন্য আপনার সুদৃঢ় পদক্ষেপ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews