1. admin@crimetalashtv.com : bangla :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা শ্যামনগর নবগঠিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগর নবগঠিত পৌরসভার সীমানা পুনরায়  নির্ধারণে জন্য মন্ত্রনালয়ের  নির্দেশনা পত্র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি মনির সাঃ সম্পাদক লিটন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে জহুরুল হক আপপু পেয়ে আনন্দিত সনাতন সম্প্রদায় সাতক্ষীরা শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ শ্যামনগরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল মতিন সাতক্ষীরা শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাব অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৭৩৬ Time View

অনলাইন ডেস্কঃ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক। বুধবার ০৬ আগস্ট ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৫ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে আভিজানিক দল আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে আভিযানিক দল ৩ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। আটককৃত ডাকাত মোঃ বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭) উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্র্র্র্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews