
বিশেষ প্রতিনিধিঃ মোঃ সিরাজুল ইসলাম। শ্যামনগর পৌরসভার সোনামুগারি গ্রামে নবনির্মিত হাজী আমানত আলী জামে মসজিদ-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. সিরাজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. জহুরুল হক আপ্পু। শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খান মোহাম্মদ আব্দুস সবুর, সাবেক ছাত্রনেতা আশিকুল হাসান বাচা, ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সাবেক সদস্য মোঃ মহসিন আলী, অনলাইন বাংলা প্রতিদিনের বিশেষ মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনামুগারি গ্রামের গাজীপাড়া এলাকার বাসিন্দাদের নিকটবর্তী কোনো জামে মসজিদ না থাকায় দীর্ঘদিন ধরে মুসল্লিদের নামাজ আদায়ে দুর্ভোগ পোহাতে হতো। এ পরিস্থিতিতে এলাকাবাসী ভুরুলিয়া গ্রামের ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারের সন্তান আলহাজ মো. সিরাজুল হকের কাছে মসজিদ নির্মাণের জন্য জমি দেওয়ার অনুরোধ জানান। এলাকাবাসীর আহ্বানে সাড়া দিয়ে তিনি স্বেচ্ছায় মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দান করেন।
পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় সেখানে হাজী আমানত আলী জামে মসজিদ নির্মিত হয়। নতুন মসজিদ উদ্বোধনের মাধ্যমে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় গ্রামজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্বোধন শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।