1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রথম বারের মত শ্যামনগরে বিরোধী দলের সাংসদ নির্বাচিত। শ্যামনগরে যে কোন মুহূর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ শ্যামনগরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরবর্তীতে আবারো অবৈধ ভাবে দখলের চেষ্টা শ্যামনগরে অবৈধ উচ্ছেদ অভিযান পরবর্তীতে আবারো অবৈধভাবে দখলের চেষ্টা  শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন ১১ ডিসির বিরুদ্ধে তদন্ত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন শ্যামনগরে বিএনপির যৌথসভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মাস্টার আব্দুল ওয়াহেদ শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মাস্টার আব্দুল ওয়াহেদ সাতক্ষীরা কালিগঞ্জে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি কালো পতাকা ও গণমিছিল

শ্যামনগরের নদীর চরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১৫২ Time View

বিশেষ প্রতিনিধঃ খালিদ বিন হাবিব নিউটন,  শ্যামনগর উপজেলার কালিন্চি গ্রামের মাদার নদীর চরে বাইন গাছের সাথে গলায় রশি দিয়ে ইয়াসিন (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে কৈখালী ইউনিয়নের জয়া খালি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য শমশের আলী জানান,যতটুকু শুনেছি মৃত্যু ইয়াসিনের পিতা মাতা ও ভাই বোন কেও বেচে নেই। সে প্রথমে হরিনগর গ্রামে একটি বিয়ে করে সেই ঔরসে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এরপর ঈশ্বরীপুর ইউনিয়নে ইয়াসিন আরেকটি বিয়ে করে। স্ত্রীর সাথে প্রায় সময় ঝগড়াঝাঁটি হওয়ার কারনে বড় স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। ছোট স্ত্রীর সাথেও প্রায় সময় গোলমাল হতো। গত রবিবার ছোট স্ত্রীর বাবার বাড়ির এলাকায় বিচারের মাধ্যমে ইয়াসিনকে গালিগালাজ সহ মারপিট করা হয়। এরপর ছোট স্ত্রীকে নিয়ে সে বাড়িতে চলে আসে। এই অপমান ও মারপিটের ঘটনায় দুঃখ ও ক্ষোভে রবিবার দিবাগত রাতে মাদার নদী সাতরিয়ে পার হয়ে উঠে কালিন্চি গ্রামে নদীর চরে বাইন গাছের ডালে গলার রশি দিয়ে আত্মহত্যা করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ুন কবির বলেন ইয়াসিনের দুই বিয়ে ছোট স্ত্রীর সাথে গোলমাল করে সব সময় বিষ খাওয়া ও গলায় রশি দিয়ে আত্মহত্যার করার কথা জানাত। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। ইয়াসিনের মামা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews