1. admin@crimetalashtv.com : bangla :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রথম বারের মত শ্যামনগরে বিরোধী দলের সাংসদ নির্বাচিত। শ্যামনগরে যে কোন মুহূর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ শ্যামনগরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরবর্তীতে আবারো অবৈধ ভাবে দখলের চেষ্টা শ্যামনগরে অবৈধ উচ্ছেদ অভিযান পরবর্তীতে আবারো অবৈধভাবে দখলের চেষ্টা  শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন ১১ ডিসির বিরুদ্ধে তদন্ত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন শ্যামনগরে বিএনপির যৌথসভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মাস্টার আব্দুল ওয়াহেদ শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মাস্টার আব্দুল ওয়াহেদ সাতক্ষীরা কালিগঞ্জে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি কালো পতাকা ও গণমিছিল

মসজিদের ওযুখানায় কান্না করছিল নবজাতক

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১২২৪ Time View

অনলাইন ডেস্কঃ  কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের ওযুখানা থেকে এক ফুটফুটে নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের ওযুখানা থেকে এ নবজাতক ছেলে শিশুটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত ১ টার দিকে মসজিদের ওযুখানায় নবজাতকটিকে কেউ রেখে যায়। পরে কান্না শুনতে পেয়ে আশেপাশের লোকজন সেখানে গিয়ে নবজাতকটিকে দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করে জানান, রাত প্রায় ১ টার দিকে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। নবজাতকের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যা ও খাবারের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews