1. admin@crimetalashtv.com : bangla :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরবর্তীতে আবারো অবৈধ ভাবে দখলের চেষ্টা শ্যামনগরে অবৈধ উচ্ছেদ অভিযান পরবর্তীতে আবারো অবৈধভাবে দখলের চেষ্টা  শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন ১১ ডিসির বিরুদ্ধে তদন্ত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন শ্যামনগরে বিএনপির যৌথসভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মাস্টার আব্দুল ওয়াহেদ শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মাস্টার আব্দুল ওয়াহেদ সাতক্ষীরা কালিগঞ্জে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি কালো পতাকা ও গণমিছিল সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ১ ডাকাত সহ অস্ত্রগুলি উদ্ধার শ্যামনগরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যুবকের আত্মহত্যা

১২ ই অক্টোবর থেকে সাতক্ষীরা জেলায় টাইফয়েডের টিকা দেওয়া হবে

  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০০ Time View

আগামী ১২ অক্টোবর থেকে সাতক্ষীরা জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ লক্ষ ৫ হাজার মানুষকে দেওয়া হবে টাইফয়েডের টিকা। যা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
বুধবার (১০ সেপ্টেম্বর) সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশনারা জামান, জেলা তথ্য অফিসার মো.

জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান, কওমি অ্যাসোসিয়েশনের মনিরুল হক প্রমুখ।সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডা. রাশেদ উদ্দিন মিজান।সভা সঞ্চালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা  মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews