1. admin@crimetalashtv.com : bangla :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুন্দরবন উপকূলীয় নদীপথে পুশইন প্রতিরোধে বিজেপি সুন্দরবনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ তিন ডাকাত আটক সাতক্ষীরা জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত মহিলা এমপি বীথিকা বিনতে হোসাইন লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে  মানববন্ধন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবকে শ্যামনগর বিএনপির ফুলেল শুভেচ্ছা সাবেক সংসদ হাবিবুর ইসলাম  হাবিব জেলা প্রশাসক নির্বাচিত: শ্যামনগর পৌরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে নিহত স্কুল ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিপন দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বননির্ভর হাজারো পরিবার

পূজা মন্ডপ পরিদর্শনে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩৫ Time View

 

রাত পোহালে শুরু বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে শ্যামনগরের বেশ কয়েকটি পূজা মণ্ডপের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল পাঁচটা থেকে তিনি বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময়সহ পূজার সার্বিক প্রস্তুতি সর্ম্পকে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা রমজাননগর সর্বজনীন মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ, ভেটখালী দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, হরিনগর বাজার সর্বজনীন‎ দুর্গাপূজা মণ্ডপ, আড়পাংগাশিয়া রাস মন্দির সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, আড়পাংগাশিয়া মিস্ত্রি বাড়ি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপসহ বেশ কিছু পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্গাপূজা যাতে সকলের জন্য একটি মিলন মেলায় পরিণত হয় সেজন্য সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
Theme Customized By BreakingNews