শ্যামনগরে অবৈধ উচ্ছেদ অভিযান পরবর্তীতে আবারো অবৈধভাবে দখলের চেষ্টা
সাতক্ষীরা টু ভেটখালী মহাসড়ক নির্মাণে রোডস এন্ড হাইওয়ে এবং বন বিভাগের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরবর্তীতে একের পর এক আবারো দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
শ্যামনগর বাস স্ট্যান্ড সংলগ্ন মোজাম মার্কেট এর সামনে পরিতক্ত যমুনা নদী দখল করে মোজাম মার্কেটের পরিচালক মোজাম উদ্দিন মাটি ভরাট করে। এ ঘটনায় উচ্ছেদ অভিযানের দোকান হারানো ব্যবসায়ীরা হট্টগোল শুরু করে এবং নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা দখলে নেওয়ার চেষ্টা করে এসময় স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমানের মধ্যস্থতায় উভয় পক্ষের কার্যক্রম বন্ধ করা হয়। উচ্ছেদ অভিযানে দোকান হারানো ব্যবসায়ীদের অভিযোগ তারা বহু বছর ধরে সরকারের কাছ থেকে বন্ধব্যাবস্থা নিয়ে ব্যবসা করে আসছিল, সরকারের প্রয়োজনে উচ্ছেদ অভিযানে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেন। কিন্তু পিছনে অবস্থিত মোজাম মার্কেটের পরিচালক রোডস এন্ড হাইওয়ে এবং বন বিভাগের জায়গার ভিতরে অবৈধভাবে মাটি ভরাট করে দখল নিচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি রোডস এন্ড হাইওয়ে জায়গা প্রভাবশালীদের দখলমুক্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবী জানাই। এ অবৈধ দখল কে কেন্দ্র করে যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।